সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক : ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আজকের বৈঠকে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট মেডিক্যাল কলেজসহ ওই অঞ্চলের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল ও নার্সিং কলেজগুলো এ বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত হবে।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সিলেট মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না। আলাদা একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণ হচ্ছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সূত্র জানায়, এ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিষয়ে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, বিশেষত আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যেকোনো বিষয়ে শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব দেবে। পাশাপাশশি নার্সিংয়ে ব্যাচেলর ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ানো হবে।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed