Main Menu

বিশ্বনাথে পার্চিং উৎসব পালিত

বিশ্বনাথ প্রতিনিধি : পার্চিং একটি পরিবেশবান্ধব পোকা দমন পদ্ধতি। ধানক্ষেতে পার্চিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এক্ষেত্রে ধানের জমিতে বাশেঁর আগা/ গাছের ডাল লাগিয়ে পাখি বসার ব্যবস্থা করা হয়। পাখি ওই ডালে বসে ধানের অপকারী পোকা খেয়ে পোকার আক্রমন থেকে ফসলকে রক্ষা করে। প্রতি বিঘা জমিতে ৮/১০টি বড় বড় বাশেঁর আগা/ ডাল ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার ইউনিয়ন সমুহের সকল ব্লকে একযোগে পার্চিং উৎসব পালন করা হয়।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আলী নূর রহমান বলেন, ধানের জমিতে গাছের ডাল/ বাশেঁর কঞ্চি পুতে পাখি বসার ব্যবস্থা করতে হবে। পাখি ধানের পোকা খেয়ে আপনার ফসল রক্ষা করবে, কীটনাশক প্রয়োগ করতে হবেনা। প্রয়োজনে আপনার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিন।

Share





Related News

Comments are Closed