বিশ্বনাথে জামায়াত-শিবিরের দুই নেতা গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে জামায়াত-ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাবেল আহমদ ও অলংকারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আবুল কালাম।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষন চক্রবর্তি, এএসআই পরমিল এর নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে জামায়াত নেতা আবুল কালাম ও শিবির নেতা রাবেল আহমদকে গ্রেফতার করে।
জামায়াত-শিবিরের দুই নেতা আটকের সত্যতা স্বীকার করে এস আই বিনয় ভূষন চক্রবতি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed