ফয়জুলের মোবাইল-ট্যাবসহ ভাই গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট কথাসাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের ভাই এনামুলকে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে।
সিটিটিসি’র উপকমিশনার মহিবুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, এনামুলের কাছ থেকে ফয়জুলের ব্যবহৃত মোবাইল ও ট্যাব উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এনামুল ফয়জুরের মোবাইল ফোন ও ট্যাব নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে মোবাইল ফোন ও ট্যাবে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃকতার আলামত পাওয়া গেছে বলেও জানান ডিসি মহিবুল ইসলাম।
গত শনিবার (৩ মার্চ) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল (২৫)। এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
আহত জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এদিন রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। সবশেষ গতকাল বুধবার সন্ধ্যায় এই লেখককে সিএমএইচ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed