নিখোঁজ বউকে খুঁজতে ৬০০ কি.মি. সাইকেলযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: হারানো স্ত্রীকে খুঁজতে ২৪ দিনে ৬০০ কিলোমিটার বাইসাইকেল চালিয়েছেন ভারতের এক দিনমজুর। শেষ পর্যন্ত গত সপ্তাহে পশ্চিমবঙ্গের খড়গপুরে এসে খুঁজে পেয়েছেন তাকে।
মনোহর নায়েক নামের ওই দিনমজুর স্ত্রীর খোঁজে ২৪ দিনে ৬৫ গ্রাম ঘুরেছেন। প্রতিদিন ২৫ কিলোমিটার সাইকেল চালিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মনোহরের স্ত্রী অনিতা। মকর সংক্রান্তি পালন করতে সেখানে গিয়েছিলেন তিনি।
মনোহর বলেন, ‘দুই দিনেও যখন সে ফিরে আসেনি, আমি পুলিশের কাছে অভিযোগ জানাই।’ পুলিশ তার স্ত্রীর খোঁজ দিতে না পারায় নিজেই রাজ্যজুড়ে সাইকেল সফরের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘আমি আমার পুরনো সাইকেলটি মেরামত করি ও এক গ্রাম থেকে অন্য গ্রামে খুঁজতে শুরু করি।’ শেষ পর্যন্ত পত্রিকায় হারানো বিজ্ঞপ্তিও দিয়েছিলেন মনোহর।
ওই ছবি দেখে একদিন খড়গপুরে দুই ব্যক্তি অনিতাকে বসে থাকতে দেখেন। তারা পুলিশে জানান। পুলিশও মনোহরের থানায় খবর দেয়। ওই সংবাদ পৌঁছানো হয় মনোহরের কাছে। এতেই স্ত্রীকে খুঁজে পান তিনি।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed