Main Menu

সিলেটে ক্বীন ব্রিজ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ক্বীন ব্রিজ থেকে সুরমা নদীতে পড়ে অজ্ঞাতনামা দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন।
ওসি জানান, ব্রিজের রেলিংয়ের উপর অনেক সময় পথশিশুরা শুয়ে থাকে এবং বিশ্রাম নেয়। রাতে হঠাৎ ব্রিজের রেলিং থেকে দুই জন সুরমা নদীতে পড়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদ জানান, রাত ১০টার দিকে তাদের ওসমানী মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনের বয়স আনুমানিক ১২ এবং ১৪ বছর হবে বলে পুলিশ জানিয়েছে। এসব শিশু ক্বীনব্রিজে রিক্সা ঠেলে জীবিকা করতো বলে পুলিশ ধারণা করছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান এস আই ফারুক।

Share





Related News

Comments are Closed