সিলেটে পাইপগান ও কার্তুজসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকায় শুক্রবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের জালালাবাদ থানার মোবারক পুর পশ্চিম পাড়ার সোয়াব আলীর ছেলে লোকমান আলী (২৫), টুকের গাও গ্রামের মৃত মোকলেছ আলীর ছেলে লকুজ মিয়া (৪০)। তাদের কাছ থেকে দেশীয় তৈরী পাইপগান ও শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে জালালাবাদ থানার লামাকাজি আলীনগর গ্রামে অস্ত্র ব্যবসা চলছে। এমন তথ্যের ভিত্তিতে মেজর মোহাম্মদ জামসেদুর রহমানের নেতৃত্বে এএসপি মাঈন উদ্দিনসহ র্যাব-৯ এর সিলেট সদর কোম্পানীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে দেহ তল্লাশী করে লোকমানের লুঙ্গির গোঁজা থেকে দেশীয় তৈরী একটি পাইপগান ও সর্টগানের লাল রংয়ের একটি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল ও সীমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আসামীদের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed