মৌলভীবাজারে বিএনপি নেতা গৌসুল কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গৌসুল ইসলামকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
সৈয়দ গৌসুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামের সৈয়দ আকবর হোসেনের ছেলে ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
মৌলভীবাজার মডেল থানার সূত্রে জানা যায়, সৈয়দ গৌসুল ইসলামের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় জিআর ২৯০/১৬ নং মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed