মোমের আগুনে ৪ রোহিঙ্গা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় কুতুপালং শরণার্থী শিবিরে মোমের আগুনে পুড়ে তিন সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনগত রাতে ঘটনাটি ঘটে। গত বছর রাখাইনে নির্যাতন শুরুর পর পালিয়ে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট এলাকায় অবস্থান নেয় রোহিঙ্গা আবদুর রহিমের পরিবার।
‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে জ্বলন্ত মোম থেকে তাদের তাবুতে আগুন লাগে। যা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় আবদুর রহিমের স্ত্রী ঘুমন্ত নূর সাবা (৩০), ছেলে আমিন শরীফ (০৮), দিলশান বিবি (১২) ও আসমা বিবি (০৫) আগুনে পুড়ে আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী রেড ক্রিসেন্টের অস্থায়ী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় তারা।’
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed