পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় জেলে নিহত
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বড় মানিক এলাকায় ভ্যান ও মেসি ট্যাক্টরের সংঘর্ষে ইদ্দিস আলী (৫৫) নামে এক
জেলে মারা গেছেন। আহত হয়েছেন আরও দুই জেলে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্দিস আলী উপজেলার বড় মানিক এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে। আহতরা হলেন- পশ্চিম বড় মানিক এলাকার আবুল হোসেনের দুই ছেলে ছানোয়ার হোসেন (৩৫) ও ছামিউল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মাছের ব্যবসার উদ্দেশ্যে ওই তিন জেলে বাড়ি থেকে ভ্যানযোগে পাঁচবিবি উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে বড় মানিক এলাকায় পৌঁছলে একটি মেসি-ট্রাক্টরের সঙ্গে ওই ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইদ্রিস আলী মারা যান। আহত ছানোয়ার ও ছামিউলকে উদ্ধার করে স্থানীয়রা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed