ছাত্রলীগ কর্মী তানিম হত্যায় ২৯ জনের নামে মামলা, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নিজ দলের ক্যাডারদের হামলায় সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী তানিম খান খুনের ঘটনার মামলা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে নিহত তানিমের বন্ধু দেলোয়ার হোসেন রাহী বাদী হয়ে ২৯ জনকে আসামি করে শাহপরাণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হচ্ছে- ছাত্রলীগ আজাদ গ্রুপের জয়নাল আবেদীন ডায়মন্ড, সাদিকুর রহমান আজলা, রুহেল আহমদসহ ২৯জন। এরমধ্যে পুলিশ ডায়মন্ড ও রুহেলকে গত সোমবার তানিম হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক করে কারাগারে প্রেরণ করে।
এসএমপির শাহপরাণ থানার ওসি আকতার হোসেন বলেন, নিহত ছাত্রলীগ কর্মী তানিমের বন্ধু দেলোয়ার হোসেন রাহী বাদী হয়ে ২৯জনকে আসামি করে বুধবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশে অনিহা প্রকাশ করেন তিনি। ওসি আরো বলেন, ঘটনার পর তানিমের পরিবারের কেউই থানায় অভিযোগ না করায় মামলাটি নথিভুক্ত করতে বিলম্ব হয়।
উল্লেখ্য, গত রোববার রাত ৯টার দিকে নগরীর টিলাগড় এলাকায় আধিপত্যের জের ধরে গলায় ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করা হয় ছাত্রলীগ কর্মী তানিমকে। নিহত তানিম সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামে। তার পিতার নাম ইসরাইল খান। তানিম ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী ছিলেন। এ ঘটনার জন্য কাউন্সিলর আজাদ গ্রুপ ছাত্রলীগকে দায়ী করেছে তানিমের সহকর্মীরা।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed