Main Menu

এমসি ও সরকারি কলেজে ছাত্রলীগের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা তানিম খানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকান্ডের সাথে জড়িত সকল চিহ্নিত সন্ত্রাসী খুনি এবং তাদের মদদদাতা গডফাদারদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে বুধবার (১০ জানুয়ারি) ছাত্রলীগ এমসি কলেজ এবং সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, এম সি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হুসেন, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্র সম্পাদক হুসেন আহমেদ, সাবেক সদস্য নাজমুল ইসলাম, রাজিব কুমার দাস, সাবেক শিক্ষা সম্পাদক এম এ আকাশ, সাবেক গণশিক্ষা সম্পাদক কনক পাল অরূপ, মিজানুর রহমান মজনু, সাবেক সদস্য সৌরভ দাস, এম সি কলেজ ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, শামীম আলি, রুবেল আহমেদ, কাজি জাহেদ, জাহাঙ্গীর আলম, আলতাফ হুসেন মুরাদ, মাসুম আহমেদ মাহি, জয়াশীষ লিটন, সাহেল আহমেদ, সুহেল আহমেদ, কানন আহমেদ, রতন, কাঞ্চন, পাবেল, আখতার, নুরুল, আর এ শাকিল, রাহি, সেলিম, বিজয়, সুমন, মাহিন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ফাইয়াদ জামিল, রুহেল আহমেদ, এ আর রুহেল, সুহেল আহমেদ, এনাম আহমেদ, অনিক অন্তু, সারুয়ার, সাজন, ইমতিয়াজ, জুয়েল, জাহাঙ্গীর, সুলতান, শাহিন, সাহান, হানিফ, সাজু, স্বপ্নিল, হিফজুর, তানবির, আব্দুল­াহ, নাদিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed