Main Menu

সিওমেক’র সাবেক অধ্যক্ষ ডা. এম এ রকিব আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, সিলেট ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, শিক্ষানুরাগী তথা সিলেটের উজ্জল নক্ষত্র অধ্যাপক ডা. এম এ রকিব মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বিগত কয়েক দিন যাবত অসুস্থাবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মরহুমের নামাজে জানাযা ১০ জানুয়ারী বুধবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) মসদিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং দরগাহ গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আফম কামাল ও সাধারণ সম্পাদক লোকমান আহমদ এক যুক্ত বিবৃতিতে সমিতির সভাপতি প্রবীণ চিকিৎসক অধ্যাপক ডা. এম এ রকিবের মৃত্যুতে শোক প্রকাশ করেন ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তাঁরা মরহুমের জানাযায় উপস্থিত হওয়ার জন্য সিলেটের সর্বস্থরের জনগনের প্রতি আহবান জানান।

Share





Related News

Comments are Closed