সিলেটে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগকর্মী খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে রোববার রাত ৯টার দিকে প্রতিপক্ষের হামলায় তানিম খান নামের এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন। নিহত তানিম সিলেট সরকারী কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী। তানিম ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে। শহরতলীর ইসলামপুর এলাকায় একটি মেসে থাকত বলে তার সহপাঠিরা জানিয়েছেন।
জানা গেছে, রাত ৯টার দিকে নগরীর টিলাগড় পয়েন্টে দাড়িয়ে ছিলেন তানিম। এসময় তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ আজাদ গ্রুপের অনুসারীরা। এতে সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শাহপরান থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে, তানিমের মৃত্যুর খবর পেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় করেছেন তার সহকর্মীরা। এসময় জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে কথাও বলেন।
তাদের দাবি, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গত বৃহস্পতিবার এমসি কলেজ ক্যাম্পাসের বাহিরে থাকা আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্ঠা করে। ওইদিন রঞ্জিত অনুসারীদের ধাওয়ায় তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। এর জেরেই আজ ছাত্রলীগ কর্মী তানিমকে একা পেয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed