Main Menu

দিরাইয়ে ডাকাতি মামলার আসামীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে বহুল আলোচিত ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী মিনার মিয়ার (৩০) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে উপজেলার পাহাড়পুর এলাকাস্থ টাংনি নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মিনার মিয়া দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামের মৃত রহিম উল্লার ছেলে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, মিনারের ভাসমান লাশ উদ্ধার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে দিরাই থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।
আজমিরীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, তার স্বজনরা জানিয়েছে গত শুক্রবার থেকে সে নিখোঁজ হয়। শনিবার থেকে আর ফোনেও পাওয়া যাচ্ছিল না । বৃহস্পতিবার তার পরিবারের লোকজন তার লাশের সন্ধ্যানপ্রাপ্তির বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে।
ওসি জানান, লাশ আজমিরীগঞ্জ থানা এলাকায় পাওয়া গেলেও মামলা হবে দিরাই থানায়। তার পরিবারের লোকজন জানিয়েছে, এটি তাদের গ্রামের বিষয়, মেয়ে সংক্রান্ত বিষয়ে ঘটনাটি ঘটতে পারে বলে তারা সন্দেহ করছেন ।

Share





Related News

Comments are Closed