দিরাইয়ে তুচ্ছ ঘটনায় একজন খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আকিল শাহ (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত সোনফর উল্লার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বাড়ীর আঙ্গিনার সিম গাছ ছাগলে খাওয়া নিয়ে মৃত সোনাফর উল্লার দুই ছেলে নিহত আকিল শাহ’র স্ত্রী ও তার ছোট ভাই সিদ্দিক মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে পুরুষ সদস্যরা বাড়ীতে আসার পর সাড়ে দশটার দিকে উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে আকিল শাহ (৬০) ও সিদ্দিক মিয়া (৫৫) গুরুতর আহত হন। রাতেই তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত ডাক্তার আকিল শাহকে মৃত ঘোষণা করে।
বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন লস্কর ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এরই মধ্যে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed