সিলেটে শীলং জুয়ার সামগ্রী সহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর লালদিঘীর পাড়ে অভিযান চালিয়ে শীলং তীর জুয়ার খেলার সামগ্রী সহ বিকাশ ঘোষ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক বিকাশ বর্তমানে বিথী স্বর্ণ শিল্পালয় এর প্রোপ্রাইটর। সে ঢাকার দামরাই এর মৃত বলাই ঘোষ এর পুত্র।
বৃহস্পতিবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) স্বাক্ষরিত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক বিকাশ ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত তীর শীলং জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে। তাকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed