ঢাকা উত্তর সিটিতে উপ-নির্বাচন ২৬ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিন ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে ভোটের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
এর আগে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসির ভারপ্রাপ্ত সচিব জানান, দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে ২৬ ফেব্রুয়ারি। আলাদা আলাদাভাবে তিনটি তফসিল ঘোষণা করা হবে ৯ জানুয়ারি।
২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট হয়েছিল। আড়াই বছরের মাথায় ৩০ নভেম্বর মারা যান উত্তর সিটির মেয়র আনিসুল হক। এরপর ১ ডিসেম্বর থেকে তার পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed