ঢাবির ১৫ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সুপারিশ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ায় ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে পরিষদের এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
শৃঙ্খলা কমিটির সুপারিশকৃত ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের বিষয়টি চূড়ান্ত হবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে।
বিভিন্ন বিভাগের এই ১৫ শিক্ষার্থী ২০১৬ সালে জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
বিষয়টি নিশ্চত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, ভর্তি বাতিলের সুপারিশটি সিন্ডিকেটের মাধ্যমে দ্রুত কার্যকর করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, শৃঙ্খলা কমিটির সুপারিশটি সিন্ডিকেটে পাঠানো হবে।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed