Main Menu

অবৈধভাবে বিকাশে হুন্ডি, গ্রেফতার ৮ এজেন্ট

বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে বিকাশের মাধ্যমে রেমিটেন্সের অর্থ হুন্ডি করায় রাজধানীতে অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ৮ এজেন্টকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার (৩ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা সম্ভব হয়নি।

সিআইডির অর্গানাইজড ক্রাইমের সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান জানান, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে সংবাদ সস্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Share





Related News

Comments are Closed