‘বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখা যাবে না’
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, চাইলেও বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখা যাবে না। বিএনপি নির্বাচনে যাবেই। তবে সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বর পৌঁছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গেট খুলতে না দেয়ায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশনের চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় ছাত্রদল। বিকেলে সেখানে স্থাপন করা অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। পরে সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তন খুলে দেয়া হয়।
আগে থেকে অনুমতি নেয়া হলেও মঙ্গলবার সকালে হঠাৎ করে নিরাপত্তার কথা বলে অনুষ্ঠান করা যাবে না বলে কর্তৃপক্ষ ছাত্রদলের নেতাদের জানান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে একথা জানিয়ে প্রশাসনের কাছে নির্বিঘ্নে সমাবেশ করতে সহযোগিতা কামনা করেন।
বেলা ১১টার পর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলসহ অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুটু, শামা ওবায়েদসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে আসেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed