Main Menu

সিলেটে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে সিলেটে দু’দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মাদ আলী জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। জেলা প্রশাসন, সিলেট এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর উদ্যোগে আয়োজিত মেলায় সরকারি বেসরকারি ২৯টি প্রতিষ্ঠান (সরকারি ২৩টি, বেসরকারি ৬টি) অংশগ্রহণ করেছে।

উদ্বোধনের পর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা তৈরি ও আইনের কার্যকর বাস্তবায়নে প্রয়োজন সরকারি বেসরকারি সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। অনুষ্টানে বক্তব্য রাখেন সনাক সভাপতি আজিজ আহমদ সেলিম, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার-সিই চিত্ত রঞ্জন রায়, তরুণ প্রজন্মের পক্ষে বক্তব্য রাখেন ইয়েস গ্রুপের দলনেতা পল্টু কুমার রায়।

তথ্য মেলায় সনাক সিলেট এর স্বজন কমিটির বিশেষ কর্মসূচি হিসেবে সনাক সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য এডভোকেট সৈয়দা শিরিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সনাক সদস্য অ্যাডভোকেট সৈয়দ মনির আহমাদ।

Share





Related News

Comments are Closed