ছাতকে কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগ
ছাতক প্রতিনিধি: ছাতকে রিকশা চালকের স্ত্রী কর্তৃক কলেজ পড়ুয়া মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। মায়ের অসামাজিকতার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটে।
পৌর শহরের শিবটিলা এলাকার সরকারি আবাসিক কোয়ার্টারে (ফ্লাড সেন্টার) গত ২৫ ডিসেম্বর তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) ছাত্রীর পিতা রিকশা চালক বাবুল মিয়া ছাতক প্রেসক্লাবে এসে এ অভিযোগ করেন।
এসময় তিনি অভিযাগ করে বলেন, ছাতক কলেজের অনার্স পড়ুয়া অষ্টাদশী মারজিয়া আক্তার জলিকে তার মাতা ছাতক কৃষি অফিসের পিয়ন রুনা বেগম পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করেছে। মায়ের অব্যাহত অসামাজিকতার প্রতিবাদ করায় মায়ের সহযোগি একটি সংঘবদ্ধচক্র এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
তাকে হত্যার পর পুলিশকে না জানিয়েই লাশ ছাতক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু ঘটনাটি রহস্যজনক থাকায় হাসপাতাল থেকে জানানোর পর পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।
বাবুল মিয়া আরো জানান, এ রহস্যজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে অনেক অনুনয়-বিনয়ের পরও তারা রিকশা চালকের কথায় কর্ণপাত না করে ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাঁপা দেয়ার অপচেষ্ঠা চালান।
এব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, ছাত্রীর মৃত্যুর ঘটনা রহস্যজনক। তথ্য উদঘাটনে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed