কমলগঞ্জে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানে ঘরের মধ্যে গলায় ওড়না জড়ানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টায় শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের রামকান্ত পাশির ছেলে মনোপাশি (৩০) ঘরের আড়ের সাথে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
রামকান্ত পাশির মা রিভা পাশি জানান, সোমবার দিবাগত রাতে আহার করে তার ছেলে ঘুমাতে যায়। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ছেলের ঘরের দরজা খোলা। ঘরে প্রবেশ করে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ নিহত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশের ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed