আপন জুয়েলার্সের মালিকদের জামিন স্থগিতের মেয়াদ বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক : আপন জুয়েলার্সের তিন মালিকের জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় দিন বাড়িয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে, আপিল বিভাগে তার শুনানি হবে ৮ জানুয়ারি। তার আগ পর্যন্ত তিন ভাইয়ের জামিন স্থগিতই থাকবে।
সুপ্রিম কোর্টের অবকাশ শেষে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগে তোলা হলে অস্থায়ী প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ এই আদেশ দেন।
আজ মঙ্গলবার মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় দায়ের করা ৫ মামলার মধ্যে ৩ মামলায় দিলদারসহ আপন জুয়েলার্সের মালিকদের হাইকোর্টের দেয়া জামিনের ওপর আপিল বিভাগ এই আদেশ দেয়। একইসঙ্গে ওইদিন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুলে আলম। আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।
এর আগে ২১ ডিসেম্বর শুনানিতে আপন জুয়েলার্সের মালিকদের জামিন ২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed