জাতীয় সমাজসেবা দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার জাতীয় সমাজসেবা দিবস। ‘নারী পুরুষ নির্বিশেষে, সমাজসেবায় গড়বো দেশ’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশে পালিত হবে দিবসটি।
সমাজসেবা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এদিকে, সমাজসেবা দিবসে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি, সকাল সাড়ে ১০টায় কবি নজরুল অডিটরিয়ামে আলোচনা সভা এবং ১১টায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
অপরদিকে, দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় র্যালী ও আলোচনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed