Main Menu

ক্বিন’র শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: KIN এর শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি’১৭ সম্পন্ন হয়েছে। সমাজের অসহায় দরিদ্র মানুষদের হাড় কাঁপানো শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য KIN প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে “KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০১৭”।

গত ১৫ই নভেম্বর, ২০১৭ থেকে শীতবস্ত্র সংগ্রহের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয় এবং কার্যক্রম চলে ১লা ডিসেম্বর, ২০১৭ ইং পর্যন্ত । এ সময়ের মধ্যে টিচার্স কোয়ার্টার, পাঁচটি ছাত্রীহল, তিনটি ছাত্রহল, আখালিয়া ঘাট, সুরমা, মদিনা মার্কেট, আম্বরখানা এলাকার বিভিন্ন মেস এবং হাউজিং স্টেট এলাকার বাসাবাড়ি থেকে শীতবস্ত্র সংগ্রহ করা হয়।

এই কার্যক্রমেরই ধারাবাহিকতায় ২৯ ডিসেম্বর, ২০১৭ ইং তারিখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অবস্থিত ধরের পাড়,আদুখালি ও মজুমদারী গ্রামের অসহায় দরিদ্র মানুষদের মাঝে ১৩৪টি পরিবারকে কম্বল দেয়া হয়। এছাড়াও সর্বমোট ১২২৮টি শীতবস্ত্র ও ১৬১৫টি বিভিন্ন ধরনের কাপড় বিতরণ করা হয়। এছাড়া গত ১৪ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বর সিলেট রেলওয়ে স্টেশন ও মাজারে ১৫০টি শীতবস্ত্র ৩৮০টি বিভিন্ন ধরনের কাপড় দেয়া হয়।

১ জানুয়ারী সোমবার KIN স্কুলের প্রায় ১০০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একে এম মাজহারুল ইসলাম, সমাজকর্ম বিভাগের শিক্ষক আমিনা পারভীন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঙ্গিনিয়ারিং বিভাগের শিক্ষক এটিএম শহীদুল হক মজুমদার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম আমিন এবং অর্থনীতি বিভাগের শিক্ষক চৌধুরী আব্দুল্লাহ-আল–বাকী, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাজহারুল ইসলাম এবং সমাজকর্ম বিভাগের শিক্ষক আমিনা পারভীন। তারা KIN এর সকল সদস্যকে ধন্যবাদ জানান সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা বলেন, লেখাপড়ার বাইরে একজন শিক্ষার্থীর সমাজসেবামূলক কাজ করাটা খুবই প্রশংসনীয় এবং গর্বের। KIN সে কাজটি করছে। সামনের দিনগুলোতেও KIN এভাবেই মানুষের জন্য কাজ করে যাবে এটাই প্রত্যাশা।
KIN এর সভাপতি হোসাইন আহমেদ নিশান জানান, KIN সবসময়ই চেষ্টা করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে, তাদের জন্য কাজ করতে। আর তাই প্রতি বছরের মত এ বছরেও আয়োজন করা হয়েছিল KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি’১৭। KIN এর সাথে থাকার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতেও সকলকে KIN এর পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Share





Related News

Comments are Closed