Main Menu

বাহুবলে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস ও মাছ বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহত তিনজনই মাছ বোঝাই পিকআপ আরোহী ছিলেন।

সোমবার বেলা ৪টার দিকে উপজেলার পুটিজুরী বাজারের স’মিল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার স্নানঘাট ইউনিয়নের মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে সাঈদ মিয়া (৩৫), মনফদ আলীর ছেলে আব্দুল হেকিম (২০) ও হামিদ আলীর ছেলে আবু রকিব (১৮)।

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী দুর্ঘটনাার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সিলেটগামী মেঘলা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হন।

Share





Related News

Comments are Closed