সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল নেতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ধাক্কাধাক্কির জের ধরে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। নিহত ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু মহানগর ছাত্রদলের ১৯নং ওয়ার্ডের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও শহরতলীর বালুচর এলাকার আরামবাগের ২২ নম্বর বাসার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে সোমবার নগরীতে বেশ কয়েকটি মিছিল বের করা হয়। অনুরুপ একটি মিছিল বেলা আড়াইটার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বের করা হয়। মিছিলে প্রভাব বিস্তার নিয়ে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরী গ্রুপের কয়েকজন নেতা-কর্মী প্রতিপক্ষ গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শিমু নামের ওই ছাত্রদল কর্মী ছুরিকাহত হন। সাথে সাথে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রদলের একটি সূত্র জানায়, সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে ছাত্রদল। এ সময় শোভাযাত্রার সম্মুখভাগে থাকা নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তারা হাতাহাতি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছাত্রদল নেতা শিমুকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিমু শাহী ঈদগাহ-মিরবক্সটুলা গ্রুপের অনুসারী ছিল বলে সূত্র জানিয়েছে।
কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, ছুরিকাঘাতে ওই ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি বলে জানান ওসি। এ ঘটনার পর যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed