Main Menu

তাহিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাধা

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছাত্রদলের ৩৯তম প্রতিষ্টা উপলক্ষ্যে সোমবার সাড়ে ১২টায় উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জলের নেতৃত্বে আব্দুর জহুর চত্তর থেকে একটি র‌্যারী বের হয়।

র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা আব্দুর জহুর চত্তরে এসে মিলিত হয়। এসময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কেক কাটতে গেলে পুলিশের বাঁধার সম্মুখিন হয়।

এসময় ছাত্রদলের প্রতিষ্টা বাষির্কীতে পুলিশের বাঁধার প্রতিবাদে উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জলের সভাপতিত্বে ও তুজাম্মেল হক নাছরুম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি সাইদুল কিবরিয়া, সহ সভাপতি বারুল হাসান বাবলু, তারিকুল ইসলাম শিপুল, আবু জহুর, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বালিজুরী ইউনিয়ন ছাত্রদল সভাপতি দীন মোহাম্মদ, উপজেলা ছাত্রদল নেতা গোলাম নবী, সুমন আহমদ, মিজানুর রহমান, মানিক মিয়া, আবুল কালাম, একরাম হোসেন, সাকিব মুন খোকন, চাঁন মিয়া সওদাগর, সাহরিয়ার তুহিন, আলম মিয়া, সাদ্দাম হোসেন, মুরসালিন, রাব্বী, আসাদুজ্জামান মুন্না, জানেফ, ওহী, আরিফ প্রমুখ।

Share





Related News

Comments are Closed