হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া নিহত হয়েছেন। এ সময় হামলায় এক দারোগা গুরুতর আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের মাগুরউন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত ইউনুছ মাদক ব্যবসায়ী ছিলেন।
নিহত ইউনুস চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাতে চুনারুঘাট থানার দারোগা আতাউর রহমান একজন কনস্টেবল নিয়ে ওই গ্রামে আসামি ধরতে যান। সেখানে একটি ঘরে আসামি আছে সন্দেহে তারা ঢুকে পড়েন। এ সময় ওই ঘরে ইউনুসসহ চার ব্যক্তি মাদক সেবন করছিলেন। পুলিশকে দেখে তারা তড়িঘড়ি করে পালাতে গেলে ইউনুস মিয়াকে আটক করে পুলিশ। তাৎক্ষণিক ইউনুস একটি ধারালো অস্ত্র নিয়ে ওই দারোগার ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়।
জেলা সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ জানান, খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আহত ওই পুলিশ কর্মকর্তাকেও উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed