Main Menu

ঝালকাঠিতে বৃদ্ধ কালাম গাজী ৪দিন ধরে নিখোঁজ

মোঃ আল-আমিন, ঝালকাঠি থেকে: নলছিটি উপজেলার শ্রীরামপুর এলাকার ডহরা পাড়া গ্রামের বৃদ্ধ মোঃ কালাম গাজী গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খোঁজ করে না পেয়ে স্ত্রী, পুত্র ও কন্যারা দিশেহারা হয়ে পড়েছেন।
বৃদ্ধ কালাম গাজীর পুত্র মোঃ আল আমিন জানান, আমার পিতা বাক প্রতিবন্ধী হলেও সব জায়গায় চলাফেরা করতে পারতন। সিদ্ধিরগঞ্জ থেকে বেড়াতে আসা বড় বোনকে শ্বশুরালয়ে পৌছে দিতে যান। মঙ্গলবার নিজ বাড়ি থেকে বের হয়ে বোনকে শ্বশুর বাড়িতে পৌছে দিয়ে বৃহস্পতিবার সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু তিনি এখন পর্যন্ত ফিরেননি। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। কোথাও কোন সন্ধান পাইনি। তাকে না পেয়ে আমার মা, ৩ বোন ও আমরা ২ ভাই এখন দিশেহারা এবং পাগল প্রায়। কেউ তার সন্ধান পেলে ০১৭৯৩৩০৭৭৪৫ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান বৃদ্ধ কালাম গাজীর ছেলে মোঃ আল-আমিন।

Share





Related News

Comments are Closed