শিল্পকলা একাডেমিতে ভর্তি ফরম বিতরণের সময় বৃদ্ধি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ কোর্সের সংগীত (শিশু ও সাধারণ), নৃত্য (শিশু ও সাধারণ), চারুকলা (শিশু ও সাধারণ), নাটক, আবৃত্তি ও তালবাদ্যযন্ত্র বিষয়ে ভর্তির ফরম বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০১৮ তারিখের মধ্যে পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি থেকে ভর্তি ফরম সংগ্রহ পূর্বক ১কপি স্ট্যাম্প সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপিসহ ভর্তি ফরমটি জমা দিতে পারবেন।
উল্লেখ্য যে, সংগীত ও নৃত্য শিশু বিভাগে প্রার্থীদের বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে, চারুকলা শিশু বিভাগে প্রার্থীদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে এবং সংগীত সাধারণ, নৃত্য সাধারণ, চারুকলা, নাট্যকলা, আবৃত্তি ও তালবাদ্যযন্ত্র বিভাগে প্রর্থীদের বয়স ১২ – ৩৫ বছরের মধ্যে হতে হবে। ভর্তি পরীক্ষা নোটিশ বোর্ডে প্রদর্শিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed