বাসের চাপায় অটোরিকশার ৫ আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশা চালক শামীম হোসেন, যাত্রী রাজ্জাক, সেরাজুল ইসলাম, তৌহিদুর রহমান ও সাথী বেগম। তাদের বাড়ি পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, বাঘাবাড়ি ব্রিজের পাশে একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক ও সেরাজুল নিহত হন। আহত হন আরও চার জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসাপাতালে নেওয়ার পথে তৌহিদুর রহমান ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক শামীম ও যাত্রী সাথী খাতুনের মৃত্যু হয়। নিহতরা একে অপরের আত্মীয় কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠাবে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed