গোলাপগঞ্জ থেকে ২দিন ধরে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ থেকে তানিম আহমদ নামে ২২ বছরের এক যুবক নিখোঁজ হয়েছে। সে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ (ফকি টিলা) গ্রামের হেলাল আহমদের দ্বিতীয় পুত্র। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সে নিখোঁজ হয়। নিখোঁজের সময় তার পরনে ছিলো পাঞ্জাবী, লুঙ্গি, টুপি ও হাতকাটা সোয়েটার। তার গায়ের রং ফর্সা ও মুখে দাড়ি রয়েছে। এব্যাপারে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় বাড়ীর পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে ঘর থেকে বের হয়। নামাজ শেষে সে আর ফিরেনি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে নিখোঁজ তানিমের পিতা হেলাল আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। (ডায়েরী নং- ১৪০৫, তাং ৩১/১২/২০১৭ ইং)।
কেউ তার সন্ধান পেলে নিম্নের মোবাইল নাম্বারে (০১৭৭২৬৯৮৫৬৩/০১৭১৭-১৯১২৭৭/০১৭১৮২৫১৬১৯) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed