সিলেটে ‘তথ্যমেলা’ শুরু হচ্ছে ২ জানুয়ারি
বৈশাখী নিউজ ২৪ ডটকম : তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ, জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্র ও সমাজে সুশাসন সংহতকরণের জন্য তথ্য অধিকার আইন-২০০৯ ও জাতীয় শুদ্ধাচার কৌশল গ্রহণ করেছে সরকার। সরকারের এ কার্যক্রম ব্যাপকভাবে প্রচার, তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের উদ্যোগে আগামি ২ জানুয়ারি শুরু হচ্ছে ‘তথ্যমেলা’।
সিলেট নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত দু’দিনব্যাপী তথ্যমেলার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। মেলার সমাপনী দিনে সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট’র সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed