Main Menu

রাজশাহীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর দুর্গাপুর-কাঁটাখালী সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুই আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৌরীহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় নিহতরা হলেন- কাওসার আলী উপজেলার সায়বাড় গ্রামের হোসেন আলীর ছেলে কাওসার হোসেন (১৮) ও একই গ্রামের হেলাল আলীর ছেলে মুক্তার হোসেন (১৭)।

এ ব্যাপারে রাজশাহী দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, শনিবার রাতে ওই দুই কিশোর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কাঁটাখালীর দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। পথে দুর্গাপুর-কাঁটাখালী রাস্তার গৌরীহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আমগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মুক্তারকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে মুক্তার মারা যান।

Share





Related News

Comments are Closed