দু্ই দিনে সিলেটে ৩৯ লাখ টাকা কর আদায়
বৈশাখী নিউজ ডেস্ক: গত শুক্রবার থেকে শুরু হওয়া আয়কর সপ্তাহের দুই দিনেই সিলেট কর অঞ্চলে প্রায় ৩৯ লাখ টাকা কর আদায় হয়েছে। অগ্রিম ও বকেয়া ছাড়াই রিটার্নের সঙ্গে এই কর আদায় হয়েছে। সিলেট কর অঞ্চল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শনিবার মেলার দ্বিতীয় দিনে রিটার্ণ দাখিল করেছেন ১৭৬ জন। সেই সঙ্গে আদায় হয়েছে ১৬ লাখ ৮২ হাজার ৬২০ টাকা। এদিন রিটার্ণ দাখিলে সময় চেয়েছেন ২৮ করদাতা। এর আগে শুক্রবার রিটার্ণ জমা পড়ে ২১২টি। সেই সঙ্গে কর আদায় হয় প্রায় ২১ লক্ষাধিক টাকা।
সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, সারা দেশের ন্যায় সিলেট কর অঞ্চলের ২২টি সার্কেলে শুক্রবার (২৪ নভেম্বর) থেকে আয়কর সপ্তাহ শুরু হয়েছে।
সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবাদান কার্যক্রম চলার কথা থাকলেও সিলেটের সব ক’টি সার্কেলে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত সেবাদান করা হচ্ছে। সিলেটে মেলার আদলে স্বতস্ফূর্তভাবে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ চলবে বলে জানান তিনি।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed