Main Menu

স্মার্টফোন ধীর হওয়ার কারণ

প্রযুক্তি ডেস্ক: যে কারণে আপনার স্মার্টফোন ধীর হয় আসুন তার কিছু কারণ জেনে যাই।

১. অনেকেই মোবাইলের মেমোরি ফুল না হয়ে যাওয়া পর্যন্ত এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করেন না। এতে করে মোবাইলের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে। ইন্টারনাল মেমোরিতে খালি জায়গা যতো কমতে থাকবে, মোবাইলও ততোই ধীর হতে থাকবে। তাই মেমোরি কার্ড ব্যবহার করা উচিত শুরু থেকেই।

২. অনেকেই প্রয়োজন ছাড়া দীর্ঘদিন পর্যন্ত ফোন শাট ডাউন বা রিবুট করেন না। কিন্তু ফোনের ক্যাশ ক্লিয়ারের জন্য সপ্তাহে অন্তত একদিন ফোন শাট ডাউন অথবা রিবুট করা উচিত।

৩. পানি লাগলে ফোনের ক্ষতি হয় এটা জেনেও অনেকেই অনেক সময় ভেজা হাতে ফোন ব্যবহার করেন। এতে করে ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে ফোনে হোমবাটনে কখনই পানির স্পর্শ লাগতে দেয়া উচিত নয়।

৪. যেকোন অ্যাপ ইন্সটল করার আগে সর্তক থাকুন। এটি আপনার ফোনে ভাইরাস আক্রমণের কারণ হতে পারে। ফোনে একবার ভাইরাস প্রবেশ করলে মহাবিপদে পড়বেন।

৫. অনেক সময় যেসব সফটওয়ার ইনস্টল করার অনুমতি দেয়া হয় না, জোর করে অনেকেই সেসব সফটওয়ার ইনস্টল করার চেষ্টা করেন। এতে করে ফোনের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

Share





Related News

Comments are Closed