Main Menu

বিপিএলে ঢাকা পর্বের সময়সূচি

স্পোর্টস ডেস্ক: গত ৪ নভেম্বর সিলেটে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। বিপিএলের সিলেট পর্ব শেষ হয়েছে। এবার শুরু হবে ঢাকা পর্ব। ঢাকায় দুইটি পর্ব হবে। প্রথম পর্বটি ১১ নভেম্বর শনিবার শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর। এরপর ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্ব। তারপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিলেট সিক্সার্স চারটি ম্যাচ খেলেছে। অন্য দলগুলো খেলেছে দুইটি করে ম্যাচ।

তিনটিতে জয় পেয়ে ছয় পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে সিলেট সিক্সার্স। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স।

একটিতে জয় পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চিটাগং ভাইকিংস। একটিতে জয় নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স। দুই ম্যাচ খেলে দুইটিতেই হেরে সবার নীচে রয়েছে রাজশাহী কিংস।

 

 

Share





Related News

Comments are Closed