টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার মায়া হোটেলের সামনে ভূঞাপুরগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঢাকামুখী মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে এ ঘটনায় জড়িত ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
নিখোঁজের ৩ দিন পর নেসলের কর্মী শ্যামলের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজের তিনদিন পর শ্যামল চন্দ্র দাস (৫২) এর লাশ রবিবার (১ নভেম্বর)Read More
সাভার ও আশুলিয়ায় শতাধিক গার্মেন্ট কারখানায় ছুটি, গাড়িতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তাল ঢাকার সাভারRead More



Comments are Closed