মঙ্গলে যাওয়ার জন্য টিকিট কাটার ধুম
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ৫ মে নাসার ইনসাইট মঙ্গল গ্রহের দিকে যাত্রা শুরু করবে। নাসার ওই ইনসাইটে টিকিট বুক করেছে ভারতীয়রা। এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ভারতীয় মঙ্গলগ্রহে যেতে চায়।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়েছে শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশের দুই কোটি ৪২ লাখ ৯ হাজার ৮০৭ জন মঙ্গল গ্রহে যাওয়ার জন্য নাসায় নাম দিয়েছে।
নাসা এক বিবৃতিতে বলছে, যারা মঙ্গলে যেতে নাম লিখিয়েছেন অনলাইনের মাধ্যমে তাদের বোর্ডিং পাস দেওয়া হবে।
নাসা গত বুধবার জানিয়েছে, মঙ্গল অভিযানে যেতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে যত নাম এসেছে, এ তালিকায় ভারত তৃতীয়।
তালিকায় প্রথমে যুক্তরাষ্ট্র। দেশটির ছয় লাখ ৭৬ হাজার ৭৭৩ জন মঙ্গলে যেতে চায়। দ্বিতীয় অবস্থানে চীন। দেশটির দুই লাখ ৬২ হাজার ৭৫২ জন মঙ্গল গ্রহে যেতে চায়।
মহাকাশ বিশেষজ্ঞরা বলছে, নাসার অভিযানে মঙ্গল গ্রহে যেতে ইচ্ছুক মানুষের তালিকার প্রথমে যুক্তরাষ্ট্রের নাম থাকাটা বিস্ময়ের নয়। তবে তালিকায় চীনের পরই ভারতের নাম থাকাটা তাৎপর্যপূর্ণ।
বিবৃতিতে নাসা বলেছে, ইনসাইটটি কেবল মঙ্গলগ্রহ পর্যবেক্ষণ করবে না। একই সঙ্গে এই গ্রহের গঠন এবং সৌর ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed