Main Menu

জয়পুরহাটে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মোঃ অালী হাসান,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার পূর্ব সুন্দরপুর গ্রামে পুকুর খনন কালে একটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পায় শ্রমিকরা। বুধবার সন্ধায় খবর পেয়ে পুলিশ ওই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান, সদর উপজেলার আমাদই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জনৈক বাবুল হোসেনের পুকুর সংস্কারের কাজ চলছিল। পুকুর খননের এক
পর্যায়ে শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে পুকুর মালিককে জানায়। পরে পুকুর মালিক বাবুল হোসেন স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিবের মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা হতে পারে
বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed