Main Menu

বিশ্বনাথে তিন দিন ধরে যুবক নিখোঁজ

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে তিন দিন ধরে জামাল হোসেন (২৬) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত আকলু হোসেনের পুত্র। এঘটনায় জামাল হোসেনের বড় ভাই কামরুল হোসেন শ্য বুধবার রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৪৩৩/১৭।
জানা গেছে, নিখোঁজ জামাল হোসেন পেশায় একজন দর্জি। প্রতিদিনের ন্যায় তিনি গত ৭ নভেম্বর সকাল ৯টায় স্থানীয় রামপুর বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানে (দর্জি দোকান) যান। দুপুরে বাড়িতে ফিরে এসে খাবার খেয়ে বিকেল ৩টায় কামালবাজারস্থ সোনালী ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে ব্যাংকে যোগাযোগ করা হলে ব্যাংক কর্তৃপক্ষ জানান উক্ত ব্যক্তি তাদের ব্যাংকে যাননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি এবং জামাল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিলো কালো রঙের প্যান্ট ও সাদা রঙের ফুলহাতা শার্ট। তার উচ্চতা ৪ফুট ১০ইঞ্চি, চুলের বর্ণ ও ধরণ কালো, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, চোখের বর্ণ কালো। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে মোবাইল-০১৭২৪-৬১৬২৩৩ এ যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধা জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed