জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে বাস উল্টে আহত ১৫
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে সিলেটে ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ভাতগাঁও নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি উল্টে খাদে পড়ে যায়।
এতে ১৫ জন যাত্রী আহত হন। গুরুত্বর আহতাবস্থায় বলরাম রায় (৩০), তাহেরা বানু (৫০), মুজিবুর রহমান (৪৫)ও ছালিক মিয়া (৪৬) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত রাজু মিয়া (২৮), জিবুল মিয়া (৩৫) মুজিবুর রহমান (৭০), পারভীন বেগম (৪০), মিনা বেগম (৫২), শাফিয়া (৩৩) তাহমিনা (৪২), সুহেল (৩৬)সহ অপরাপর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর-সিলেট সড়কের বাস মালিক সমিতির সভাপতি নিজামুল হক দূঘর্টনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed