Main Menu

খুলনাকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে সিলেট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। খুলনাকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট পর্বের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচ গুলোর মত করে সিলেট দ্রুত গতিতে রান তুলতে পারেনি। এদিন তাদের দুই নির্ভর যোগ্য ওপেনার শুরু থেকে ব্যাট চালিয়ে খেলতে পারেননি।দলীয় ১৯ রানে ক্যারাবিয়ান ওপেনার মাত্র ৪ রান করে শফিউল ইসলামের বলে মিড অনে মাহমুদ উল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেন। এরপর স্বাগতিক দর্শকদেরকে হতাশ করেন আইকন প্লেয়ার সাব্বির রহমান শূণ্য রানে ফিরলে দুই উইকেটে ২০ রানে পরিণত হয় সিলেট সিক্সার্স। তৃতীয় উইকেট জুটিতে গুনাথিলাকাকে সঙ্গে নিয়ে ২৮ বলে ৩১ রানের জুটি গড়েন উপুর থারাঙ্গা। টানা তিন ম্যাচে ফিফটি করা থারাঙ্গাকে এদিন ফেরান মাহমুদ উল্লাহ । ২৬ রান করে তিনি আরিফুল হতের হাতে ক্যাচ দেন। প্রথম তিন ম্যাচে যেখানে সিলেটের প্রথম ১০ ওভারে ১০ করে রান রেট ছিলো ,সেখানে এদিন মাত্র ৬ এর নিচে রান রেট ছিলো। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক নাসির ও হোয়াইটলির ৪৪ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি সিলেট মাঝারি মানের স্কোর করতে সমর্থন হয় । হোয়াইটলি ২৭ রান করে আউট হলেও নাসির ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ।
খুলনা টাইটানের হয়ে আর্চার ও মাহমুদ উল্লাহ দুটি এবং শফিউল একটি করে উইকেট লাভ করেন।
নাসির হোসেনের নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে ছুঁটছে সিলেট। প্রথম তিনটি ম্যাচেই জিতেছে তারা। হারিয়েছে গেলবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এমন পারফরম্যান্স কিছুটা অবাক করার মতই। ওপেনার উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার আছেন দারুণ ফর্মে। তিন ম্যাচে টানা তিন হাফসেঞ্চুরি পেয়েছেন থারাঙ্গা। এখন বিপিএলে সর্বোচ্চ রান স্কোরারও তিনি। সিলেটের বোলাররাও ভাল করেছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী লিয়াম প্লানকেট সিলেটেই খেলছেন। অধিনায়ক নাসিরও বল হাতে ছড়াচ্ছেন আলো।
আর খুলনা এখন পর্যন্ত বিপিএলে খেলেছে একটি ম্যাচ। ঢাকার রানের পাহাড়ে চাপা পড়ে ৬৫ রানে তারা হেরেছিল ম্যাচটি। মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্বে ম্যাচটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি তারা।
খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, মাইকেল ক্লিঙ্গার, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রাফেট, রাইলি রুশো, আরিফুল হক, জফ্রা আর্চার, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম ও আবু জায়েদ।
সিলেট সিক্সার্স : নাসির হোসেন (অধিনায়ক), উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, দানুশকা গুনাথিলাকা, রস হোয়াইটলি, নুরুল হাসান, আবুল হাসান, তাইজুল ইসলাম, কৃশ্মার সান্টোকি, মোহাম্মদ শরীফ।

 

Share





Related News

Comments are Closed