সাঁথিয়ায় গৃহবধুকে ধর্ষণের পর হত্যা, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় দুই সন্তানের জননী আলেয়া খাতুন (৪৩) নামে এক গৃহবধুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি গ্রামে।
এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে টুটুল মল্লিক (৩৫) নামে এক যুবককে আটক করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক ৫ দিন পর পাইকরহাটি গ্রামের বিলে পানির মধ্যে ধান ক্ষেত থেকে গৃহবধু আলেয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাঁথিয়া থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, পাইকরহাটি গ্রামের আরদোশ আলী মল্লিকের স্ত্রী আলেয়া খাতুন (৪৩) গত ১লা নভেম্বর বুধবার দুপুরের দিকে পাইকরহাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশে লাকড়ী কুড়ানোর জন্য যায়। আলেয়া বাড়ি ফিরে না আসায় তার স্বজনেরা অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে গত ৩ নভেম্বর শুক্রবার আলেয়ার স্বামী আরদোশ মল্লিক সাঁথিয়া থানায় একটি জিডি করেন। যার নং ১০২, তাং ৩-১১-১৭ইং।
৭ নভেম্বর মঙ্গলবার সাঁথিয়া থানায় এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আশিস বিন হাসান জানান, থানায় জিডি হওয়ার পর পরই হত্যাকারীকে খোজার জন্য পুলিশ তৎপরতা শুরু করে। এরই অংশ হিসাবে মোবাইল ফোন ট্যাগ করে কৌশলে সন্দেহ ভাজন আসামী একই গ্রামের আতাহার মল্লিকের ছেলে টুটুল মল্লিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে টুটুল মল্লিক গৃহবধু আলেয়াকে নির্জন জায়গায় একা পেয়ে ধর্ষণের কথা স্বীকার করে। আলেয়া ধর্ষণের বিষয়টি ফাঁস করার কথা বলায়
ঘটনাটি ধামা চাপা দেয়ার জন্য পরিকল্পিতভাবে আলেয়ার পরনের শাড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ধানের জমিতে পানির ভেতর লাশ লুকিয়ে রাখে।
পুলিশ টুটুলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে পাইকরহাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশ্চিমে পানির মধ্যে ধান ক্ষেত থেকে মঙ্গলবার ভোর রাতে আলেয়ার লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আলেয়ার মেয়ে শাবানা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed