Main Menu

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭।

বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ৪৮ সেকেন্ডে এই ভূ-কম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

জার্মান ভূ-কম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেডের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭৫ কিলোমিটার দূরে।

আখাউড়ার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে; এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ১৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে।

তাৎক্ষণিকভাবে সিলেটসহ দেশের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed