খালাস পাওয়া ৩ আসামি কারাগার থেকে মুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বজিৎ দাস হত্যা মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া ৩ আসামি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ওই তিনজন মুক্তি পান।
মুক্তিপ্রাপ্তরা হলেন- বরিশালের আগৈলঝাড়া থানার চেংগুটিয়ার এলাকার আতিকুর রহমানের ছেলে এএইচএম কিবরিয়া (৩১), মানিকগঞ্জের সাটুরিয়া থানার রাজইর এলাকার আশেক উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৬) ও নরসিংদীর মনোহরদী থানার চন্দ্রনবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে সাইফুল ইসলাম (২৪)।
জানা গেছে, বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালত এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন এবং সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাদের ৩ জনকে ওই মামলা থেকে খালাস দেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, উচ্চ আদালতের আদেশ কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে পথচারী দর্জি বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed