Main Menu

আরো নতুন ২০ ‘পৃথিবী’র খোঁজ পেল নাসা

বৈশাখী নিউজ ডেস্ক: আমাদের সৌরমন্ডলের বাইরে প্রাণ খুঁজতে গিয়ে কয়েকটি নতুন ‘জায়গা’ পেয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। এই ব্রহ্মাণ্ডে যে আমরা আর একা নই, তা আরো একবার প্রমাণ করল নাসার ‘কেপলার মিশন’।

এই ব্রহ্মাণ্ডে সম্ভাব্য কোন কোন জায়গায় প্রাণ আছে, তা খুঁজতে মহাকাশে পাড়ি জমিয়েছিল ‘কেপলার’ মহাকাশযান। তাতেই আবিষ্কৃত হয়েছে ২০টি নতুন গ্রহ।

আমাদের সৌরমণ্ডলের গ্রহগুলো ছাড়াও অনেক অনেক গ্রহ রয়েছে অন্যান্য সৌরমন্ডলে। অন্য সৌরমণ্ডলের এই গ্রহগুলোকেই আমরা বলি ‘ভিনগ্রহ’ (এক্সো-প্ল্যানেট্‌স)। নাসা জানিয়েছে, এই ভিন গ্রহগুলো পৃথিবীর মতোই পাথুরে গ্রহ বা ‘রকি প্ল্যানেট’।

এরা সবাই নিজেদের মতো কোনো না কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। গ্রহগুলোর আবহাওয়াতেও রয়েছে সাদৃশ্য। নাসার বিজ্ঞানীদের মতে, পৃথিবীর সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে যে ভিন গ্রহটির তার নাম ‘কেওআই-৭৯২৩.০১’। সূত্র: ইন্ডিপেনডেন্ট, এক্সপ্রেস ডটকম

Share





Related News

Comments are Closed